সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় ছিনতাই করতে গিয়ে ধরা খেল আ. লীগ নেত্রীর ছেলে | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় ছিনতাই করতে গিয়ে ধরা খেল আ. লীগ নেত্রীর ছেলে

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরায় ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎস্না আরার ছেলে আবরার জাহিন।মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সদর উপজেলার দহাকুলা মোড়ে ছিনতাই করে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করে স্থানীয়রা।আবরার জাহিন সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া লস্করপাড়া এলাকার আবু জাফরের ছেলে।

সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসানুজ্জামান জানান, ধুলিহর ইউনিয়নের বয়ারবাতান এলাকার নিরঞ্জন মিস্ত্রির ছেলে সাগর মিস্ত্রি মোবাইল ফোনে ছবি দেখছিলেন। এ সময় দ্রুত গতিতে মোটরসাইকেলে এসে ফিল্মি স্টাইলে তার হাত থেকে ‘ছো’ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জাহিন। ওই সময় সাগরের চিৎকারে স্থানীয়রা ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি আটক করে ফেলে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আবরার জাহিনের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।