সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে চার ক্লিনিককে ৯০ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

বেনাপোলে চার ক্লিনিককে ৯০ হাজার টাকা জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃযশোরের শার্শা উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হসপিটালে প্রাণহানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে বেনাপোলে ৪টি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় ৪টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী বেনাপোলের বিভিন্ন ক্লিনিকে এই অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি বলেন, অভিযানকালে দেখা গেছে ক্লিনিকগুলো আইনের ব্যত্যয় করে ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করছে। অধিকাংশ ক্লিনিক লাইসেন্স, নিবন্ধন বই, নিবন্ধনকৃত মেডিকেল প্র্যাকটিশনার, নার্স, পরিবেশ লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও ফায়ার সার্ভিস লাইসেন্স হালনাগাদ ছাড়া ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া ফি দৃশ্যমান স্থান প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে এবং অবৈধ প্রক্রিয়ায় ওষুধ মজুদ করা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকার কারণে রজনী ক্লিনিককে ৫০ হাজার, সুরক্ষা ক্লিনিককে ২০ হাজার, সৃষ্টি ক্লিনিককে ১০ হাজার ও মেডিকেল প্র্যাকটিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামী এক মাসের মধ্যে সবাইকে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র এবং যন্ত্রপাতি হালনাগাদ করে নেওয়ার জন্যও নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।