সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩৪ টাকার খাজনা নিতে ঘুষ নেয় ১৩ হাজার টাকা | চ্যানেল খুলনা

১৩৪ টাকার খাজনা নিতে ঘুষ নেয় ১৩ হাজার টাকা

চ্যানেল খুলনা ডেস্কঃবগুড়ার গাবতলী উপজেলার নারুড়ামালা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল হান্নানকে ঘুষের টাকাসহ গ্রেফতার করেছে দুদক।রবিবার  দুপুরে ইউনিয়ন কার্যালয় থেকে নগদ ১৩ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করে দুদক কর্মকর্তারা।

জানা যায়, গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের মতিয়ার রহমান মানিক কয়েকদিন আগে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জমির খাজনা দিতে চায়। এ সময় নারুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসের জুনিয়র ভূমি কর্মকর্তা আব্দুল হান্নান তাকে জানায় ১৩ হাজার ১৩৪ টাকা দিতে হবে। এর মধ্যে সে ১৩৪ টাকার রশিদ পাবে, বাকি টাকা ঘুষ হিসেবে নেবে। এরপর রবিবার আবারও ভূমি অফিসে গেলে একই কথা জানালে মানিক টাকা দিয়ে খাজনা জমা করতে থাকে।

ঘটনাটি জানতে পেরে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে হাতেনাতে আটক করে দুদক কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে ঘুষের ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে নারুয়ামালা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল হান্নানকে ঘুষের টাকাসহ গ্রেফতার করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।