সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় নগদ টাকা সহ ৯ জুয়াড়ী আটক | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় নগদ টাকা সহ ৯ জুয়াড়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় জুয়া খেলার সময় ৯ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।
এ সময় সেখান থেকে নগদ ১২ হাজার ১’শত ৭৩ টাকা, ৮টি মোবাইল ও পাঁচজোড়া
তাস উদ্ধার করা হয়। সোমবার ভোরে সদর উপজেলার হাড়দ্দহ থেকে তাদের আটক করা হয়।
আটকৃত জুয়াড়ীরা হলেন, সদর উপজেলার হাড়দ্দহ গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে কদু
সরদার, একই গ্রামের মৃত জোহর আলীর ছেলে শফিকুল ইসলাম, মোশারফ মোড়লের ছেলে
হাবিবুর রহমান, বাবর আলীর ছেলে আশরাফ আলী, ওহাব বিশ্বাসের ছেলে শাহাজাহান

বিশ্বাস, আব্দুর রহমানের ছেলে মনজুরুল কবির, গোলাম গাজীর ছেলে সেলিম গাজী,
এমাদুল সরদারের ছেলে পলাশ হোসেন ও রঘুনাথপুর গ্রামের জনি সরদারের ছেলে মোহাম্মদ
জালাল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন
সংবাদের ভিত্তিতে পুলিশ হাড়দ্দহ গ্রামে অভিযান চালিয়ে উক্ত ৯ জুয়াড়িকে হাতেনাতে
আটক করে। এ সময় সেখান থেকে নগদ টাকা, মোবাইল ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার
করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।