সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ভাঙা হলো সাবেক এমপি মিজানের বেয়াইয়ের চারতলা ভবন | চ্যানেল খুলনা

খুলনায় ভাঙা হলো সাবেক এমপি মিজানের বেয়াইয়ের চারতলা ভবন

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনায় খাল দখল করে নির্মাণ করা খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের বেয়াইয়ের (মেয়ের শশুর) চারতলা বাড়ির একাংশ ভেঙে দিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। মিজানের বেয়াই কাজী আবদুস সোবহানের চারতলা ভবনের অর্ধেক সরকারী খালের মধ্যে ছিল।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে মহানগরীর টুটপাড়া এলাকায় অবস্থিত ঘাটের খাল এলাকার ওই বাড়িটি ভাঙ্গা শুরু করে কেসিসি কর্মকর্তা ও কর্মচারীরা। ভবনটির সীমানা প্রাচীর, কার্নিশসহ একাংশ ভাঙার পর বাকি স্থাপনা সরিয়ে নিতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

কেসিসি সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। গত দুই মাসে ময়ূর নদী ও ২৪টি খালের ৪৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চলমান এই অভিযানে সোমবার নগরীর টুটপাড়া এলাকায় অবস্থিত ঘাটের খালের একটি চারতলা ভবনের একাংশ, একটি তিনতলা ভবনের একাংশ, একটি দুইতলা বাড়ির একাংশ, পাঁচটি সেমিপাকা ঘর, চারটি কাঁচা স্থাপনা, সাতটি সীমানা প্রাচীর ও ১৬টি দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা কেসিসির বৈষয়িক কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার জানান, গত দু’মাসে ময়ূর নদী ও ২৪টি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। টুটপাড়া ঘাটের খালে বেশ কয়েকটি বহুতল ভবনসহ ১৭টি স্থাপনা ছিল। সোমবার সেগুলো উচ্ছেদ করা হয়েছে। অন্য দু’টি খালে ২০টি অবৈধ স্থাপনা রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।