সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ববিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং দিবস পালিত | চ্যানেল খুলনা

ববিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং দিবস পালিত

চ্যানেল খুলনা ডেস্কঃবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বর্ণাঢ্য আয়োজনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং দিবস পালন করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে কেক কাটার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে দুপুর ২টা থেকে শুরু হয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে বিকাল ৪টা পর্যন্ত।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন বলেন, ‘আজ ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি আমার সহকর্মী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের বিভাগের উদ্দেশ্য হচ্ছে বিজনেস ওয়ার্ল্ড এবং কর্পোরেট ওয়ার্ল্ডে নেতৃত্ব দেওয়া এবং আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকের এই দিনে আমি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উত্তরোত্তর উন্নতি কামনা করছি।’

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৩ সালের ৪ নভেম্বর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ যাত্রা শুরু করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।