সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চলতি মাসে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় | চ্যানেল খুলনা

চলতি মাসে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

চ্যানেল খুলনা ডেস্কঃ চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একটি অথবা দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে নভেম্বর মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদফতরের ঝড়সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নভেম্বরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয় এই কমিটি।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও জানানো হয়, দেশে নভেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। আর দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে।

সভায় অক্টোবর মাসের আবহাওয়ার তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হয়। তাতে দেখা যায়, অক্টোবরে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। তবে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং চট্টগ্রাম ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টি হয়েছে।

অক্টোবর মাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রা (১ অক্টোবর) ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস খেপুপাড়ায় রেকর্ড হয়েছে। এ মাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলেও এই দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।