সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতাল তত্বাবধায়ক কার্যালয়ের আয়োজনে রবিবার বেলা ১১টায় হাসপাতাল সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সদর হাসপাতাল পরিচালনা পরিষদের
সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু
শাহীন, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মেডিকেল কলেজের প্রতিনিধি ডা. গোলাম মোস্তফা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ , বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর
রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সদর হাসপাতালের প্রধান সহকারি মাসুম বিল্লাহ প্রমুখ।
সভার শুরুতেই জেল হত্যা দিবস উপলক্ষ্যে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সদর হাসপাতারে বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও উপাস্থাপনা, জনবল, সাইকেল গ্যারেজ, আমবাগান ইজারা রোগীদের বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, এ্যাম্বুলেন্স, দালাল, অভ্যর্থনা কেন্দ্র, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট ও লাশঘর স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা
জোরদারসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।