সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ই-পাসপোর্ট বিতরণ শুরু ২৮ নভেম্বর: পররাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

ই-পাসপোর্ট বিতরণ শুরু ২৮ নভেম্বর: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ আগামী ২৮ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এছাড়া সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানো বন্ধের কোনো পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নাগরিকদের পাসপোর্ট দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারিখ নিশ্চিত করেছে। এ পাসপোর্টের মেয়াদ হবে ১০ বছর। এর ফলে বিশেষ করে প্রবাসীরা পাঁচ বছর পর পর পাসপোর্ট নবায়নের ঝামেলা থেকে মুক্ত থাকবেন।

এর আগে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর গত জুলাইয়ে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে সেই তারিখ থেকে ই-পাসপোর্ট বিতরণ শুরু সম্ভব হয়নি।

সম্প্রতি সৌদি আরব থেকে বর্বর নির্যাতনের শিকার হয়ে একের পর এক বাংলাদেশি নারীদের ফিরে আসা, নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে– এ বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরে করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারীদের আমরা পিছিয়ে রাখতে চাই না। নারী-পুরুষের অধিকার সমান। এ কারণে কোনো নারী সৌদি আরবে যেতে চাইলে আমরা বাধা দিতে চাই না।’

সৌদিতে নারীদের নির্যাতিত ও ধর্ষিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অন্দরমহলে কাজ করতে গিয়ে কেউ যদি কোনো দুর্ঘটনার শিকার হন, তারা অভিযোগ করলে তা সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে জানানো হয়। এক্ষেত্রে সৌদি সরকারও দ্রুত ব্যবস্থা নেয়। কিন্তু অনেকে অভিযোগই করেন না। নির্যাতিতদের জন্য সেফ হোম করা হয়েছে বলেও তিনি জানান।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং কনসাল জেনারেলের অফিসে অভিযোগ শোনা হয় না– ভুক্তভোগীদের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ অভিযোগ সঠিক নয়। সৌদি আরবে দূতাবাস আছে, দূতাবাসের কর্মকর্তারা আছেন। তারা অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেন। তবে অনেকে সে দেশে থাকতে অভিযোগ করেন না, অভিযোগ জানান দেশে এসে।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।