সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুদক চেয়ারম্যানকে সংসদীয় কমিটির তলব | চ্যানেল খুলনা

দুদক চেয়ারম্যানকে সংসদীয় কমিটির তলব

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি: সংগৃহীত

চ্যানেল খুলনা ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদকে তলব করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকেও তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বেসিক ব্যাংকের দুর্নীতি সম্পর্কে জানাতে দুজনকে সংসদীয় কমিটির পরবর্তী বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্ব বৈঠকে কমিটির সদস্য বেগম সাহারা খাতুন, মো. আব্দুল মজিদ খান, মো. শহীদুজ্ঝামান সরকার, শেখ ফজলে নুর তাপস ও শামীম হায়দার পাটোয়ারী অংশ নেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সদস্য শেখ ফজলে নুর তাপস বেসিক ব্যাংক দুর্নীতি মামলায় হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা কমিটিকে জানান। এ সময় হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা থাকার পরও দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে কমিটি। একইসঙ্গে পরবর্তী বৈঠকে বিষয়টি এজেন্ডায় অন্তর্ভুক্ত করে দুদকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের বৈঠকে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতেও বলে কমিটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।