সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরাকে ফের সরকারবিরোধী বিক্ষোভ, একদিনে নিহত ৪০ | চ্যানেল খুলনা

ইরাকে ফের সরকারবিরোধী বিক্ষোভ, একদিনে নিহত ৪০

চ্যানেল খুলনা ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে ফের নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। শুধু বাগদাদ নয় দেশের অন্যান্য শহরেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ায় একদিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪০ জনে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ৪০ জন নিহতের কথা বললেও দেশটির সরকারি সূত্র তা ৩০ বলে জানিয়েছে।

ব্যাপক দুর্নীতি, গণহারে বেকারত্ব এবং নাগরিক সেবা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে দেশটির মানুষ বিশেষ করে তরুণরা ইরাকের রাজপথে প্রথম দফায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। তারা এসব সমস্যার সমাধান চায়। কিন্তু সরকারি নিরাপত্তা বাহিনীর বিক্ষোভ দমনাভিযানে দেড় শতাধিক মানুষ নিহত হয়।
নিরাপত্তা বাহিনীর ব্যাপক প্রতিরোধে শত শত মানুষ নিহত হওয়ার পর বিক্ষোভ কিছুদিনের জন্য স্থগিত করার ঘোষণা আসে। তবে এও জানানো হয়, বিক্ষোভ ফের শুরু হবে। তারই প্রেক্ষিতে গতকাল শুক্রবার বাগদাদের গ্রিন জোন থেকে বিক্ষোভ ফের শুরু হলে তা এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভ শুরু হওয়া মাত্রই ইরাকের পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে। ইরাকি অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেয়া তথ্য অনুযায়ী, গতকালের এই বিক্ষোভে বাগদাদসহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বাশরা, মায়াসান, ধিকার এবং মুত্থানায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।

ইরাকের মানবাধিকার কমিশনার ও একজন পর্যবেক্ষক গতকাল শুরু হওয়া দ্বিতীয় দফার এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৩০ জন বলে জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, গতকালের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই হাজারের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন।

শুক্রবার সকাল থেকে মধ্য বাগদাদের তাহরির স্কোয়ারে জমায়েতে হতে শুরু করেন শত শত মানুষ। কংক্রিটের দেয়াল ঠেলে তাদের কেউ কেউ গ্রিন জ়োনে ঢোকার চেষ্টা করছিলেন। ওই অংশে ইরাকের পার্লামেন্ট এবং মার্কিন দূতাবাসসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশের দূতাবাস রয়েছে।

২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের কিছু দিন পরে তৈরি হয়েছিল এই গ্রিন জোন। অনেকে একে শহরের মধ্যে আর একটা শহর হিসেবে দেখেন, যেখানকার বাসিন্দারা বাগদাদের অন্য যেকোনো অংশের তুলনায় অনেক বেশি সুরক্ষা ও সুযোগ-সুবিধা পান।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় বাংলাদেশিসহ আহত ৪

ঘণ্টায় ঘণ্টায় সুর পাল্টাচ্ছেন ট্রাম্প, ইরান যুদ্ধের শেষ কোথায়

ট্রাম্প বলুক আর না বলুক-ইরানকে মুক্ত করতে চায় কুর্দিরা

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জনসমর্থন পাবে না: চীনা পররাষ্ট্রমন্ত্রী

যৌন নিপীড়নের মামলায় এফবিআইয়ের হাতে বাংলাদেশি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।