সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীর নিরালা আবাসিকে অবৈধ প্লাস্টিক কারখানা : ঝুঁকিতে জনগণ | চ্যানেল খুলনা

নগরীর নিরালা আবাসিকে অবৈধ প্লাস্টিক কারখানা : ঝুঁকিতে জনগণ

চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর নিরালা প্রান্তিক আবাসিক এলাকায় একটি বাড়িতে অনুমোদন ছাড়াই গড়ে তোলা হয়েছে প্লাস্টিক সামগ্রী উৎপাদন কারখানা। কারখানায় উচ্চ বৈদ্যুতিক তাপমাত্রায় কাঁচামাল গলিয়ে ও ডায়াসে ফেলে রয়েল প্লাগ, এ্যালভো ও টিসহ নানা সামগ্রী তৈরি করা হচ্ছে। ফলে সংশ্লিষ্ট এলাকাজুড়ে ঝুঁকি তৈরি হয়েছে। এলাকাবাসী অভিযোগ শুধু যে প্লাস্টিক সামগ্রী তৈরি করা হচ্ছে ঠিক তা নয়, বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করে এসব পণ্য বাজারজাতও করা হচ্ছে।
জানা গেছে, নগরীর নিরালায় বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে আবাসিক এলাকা। বর্তমানে ওই আবাসিক এলাকায় উঁচু উঁচু অট্টালিকা নির্মিত হয়েছে। যেখানে সমাজের বিত্তশালী লোকজন বসবাস করে। এমন একটি পরিবেশে প্রান্তিক এলাকায় ২নং সড়কে আব্দুল সালামের বাড়িতে (হোল্ডিং নং-১৫৯/৪) গড়ে তোলা হয়েছে প্লাস্টিক সামগ্রী উৎপাদন কারখানা। যেখানে প্রতিনিয়ত উৎপাদন করা হচ্ছে নানা পন্য।
গতকাল সরেজমিনে দেখা গেছে, কারখানার মধ্যে ৪ থেকে ৫টি কক্ষ। ওই সব কক্ষে বসানো হয়েছে ৭ থেকে ৮টি মেশিন। মেশিনে উচ্চমাত্রায় বৈদ্যুতিক তাপ ও তাপমাত্রার সাথে ডায়েসে দেয়া হচ্ছে কাঁচামাল। ওই কাঁচামাল গলে উৎপাদন হচ্ছে প্লাস্টিক পণ্য। যা পরে প্যাকেটজাত করে সেলফ-এ সাজিয়ে রাখা হয়েছে। তবে অধিক তাপে সকল কক্ষ  অসহনীয় হয়ে উঠেছে।
নির্মাণ শ্রমিকরা জানান, প্রতিদিন ১০ থেকে ১২ জন কারখানায় কাজ করে। শ্রমিকরা উচ্চ তাপমাত্রায় পণ্য উৎপাদন করে। কারণ তাপ বেশি না হলে ডায়েসে কাঁচামাল গলে না।
এলাকাবাসী ও ভবনে বসবাসকারীদের অভিযোগ,  বৈদ্যুতিক তাপে প্লাস্টিক পণ্য উৎপাদন করা হচ্ছে। উৎপাদনের সময় পুরো কক্ষগুলো গরম হয়ে উঠে। মাঝে মাঝে কক্ষের ভেতর থেকে জানালা দিয়ে আগুনের ফুলকি বের হয়ে আসে। ফলে কারখানার আশপাশে অন্তত ১০টি পরিবার ঝুকির মধ্যে বসবাস করছে। শুধু যে প্লাস্টিক সামগ্রী তৈরি করা হচ্ছে ঠিক তা নয়, বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করে এসব পণ্য বাজারেও বিক্রি করা হচ্ছে।
কারখানার মালিক মোঃ জসিম খান বলেন, আইন কানুন সম্পর্কে তিনি ভালো জানেন না। তবে কাগজপত্র বের করার জন্য চেষ্টা চলছে। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ বলেন, বিষয়টা নলেজে ছিলো না। তবে যেহেতু জানতে পারলাম তাই রবিবার অভিযান পরিচালনা করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।