সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় উন্নয়ন প্রচেষ্টা’র উদ্যোগে বিশ্ব ডিম দিবস ২০১৯ পালিত | চ্যানেল খুলনা

তালায় উন্নয়ন প্রচেষ্টা’র উদ্যোগে বিশ্ব ডিম দিবস ২০১৯ পালিত

নিজস্ব প্রতিনিধিঃ “সুস্থ’ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই” এই শ্লোগানকে সামনে রেখে তালার বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বিশ্ব ডিম দিবস ২০১৯’ পালিত হয়েছে।
সোমবার সকালে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা ও প্রাণীসম্পদ ইউনিটের উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।
উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্থার সমন্বয়কারী এসএম মুজিবুর রহমান, ঋণ সমন্বয়কারী মোঃ গোলাম আজম, প্রোগ্রাম অফিসার শাহনেওয়াজ কবির শাওন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নির্বাহী অফিসার বক্তব্যে বলেন,সহজলভ্য প্রাণীজ আমিষ হিসেবে ডিম খাওয়ার উপকারীতা সম্পর্কে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষীকা ও উপস্থিত সুধীবৃন্দকে অবহিত করেন।
উল্লেখ্য, বে-সরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টা’র উদ্যোগে প্রাণিজ আমিষের চাহদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন এবং সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরা জেলার তালা উপজেলার অন্যতম সুবিধা বঞ্চিত অঞ্চল বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম ও ডিম থেকে তৈরী খাবার পরিবেশনের মাধ্যমে দিবসটি উৎযাপন করা হয়। ১৯৯৬ সালে অস্ট্রিলিয়ার রাজধানী ভিয়েতনায় প্রথম ‘বিশ্ব ডিম দিবস’ পালনের আয়োজন করা হয়। যা পরবর্তী সময়ে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্বের ৪০টি দেশে পালিত হয়ে আসছে। বাংলাদেশে ২০১৩ সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।