সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তিন সাংবাদিকের হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কেইউজের সভাপতি-সাধারণ সম্পাদকসহ

তিন সাংবাদিকের হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট ও সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল পবিত্র হজ্ব পালন করতে যাচ্ছেন।
তাদের সুস্থতা, দীর্ঘায়ু ও হজ্ব কবুলের কামনা করে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট এর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, আহমদ আলী খান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু, সুবীর কুমার রায়, বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, ইউনিয়ন সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান জনি, আনোয়ারুল ইসলাম কাজল, আসাদুজ্জামান রিয়াজ, সুনীল দাস, গাজী মনিরুজ্জামান, কাজী শামীম আহমেদ, দেবব্রত রায়, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বাপ্পি খান, মো. জাহিদুল ইসলাম, সাগর সরকার, এস এম বাহাউদ্দিন, মেহেদী মাসুদ খান, হাসানুর রহমান তানজির, মো. নাজমুল হাসান, তুফান গাইন, আব্দুর রাজ্জাক, হেলাল মোল্লা, সোহেল রানা। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম মোঃ আল মামুন গাজী।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে নিউ মার্কেট ও বাস টার্মিনাল পরিদর্শনে কেডিএ চেয়ারম্যান

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াতি মাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে পরিচ্ছন্নতা ও সড়ক সংস্কারের নির্দেশ

আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার : কেসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।