সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় কন্যা শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় কন্যা শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃআন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আজ (শুক্রবার) সকালে খুলনা শিশু একাডেমিতে কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং শিশু সুরক্ষা জোটের সহযোগিতায় জেলা শিশু একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘কন্যাশিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’।

বক্তারা বলেন, সরকার শিশুদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। পিতা-মাতাকে সন্তানের বন্ধু হতে হবে। সন্তান কোথায় যায়, কি করে তা অভিভাবকদের খোঁজ নিতে হবে। শিশুর অধিকার রক্ষায় এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। বাল্যবিবাহকে নিরুৎসাহিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনে ১০৯ এ ফোন করতে হবে। ছেলে-মেয়েদের পিছনে বিনিয়োগ করতে হবে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন এবং শিশু সুরক্ষা জোটের সদস্য সচিব সুরভী বিশ্বাস। অনুষ্ঠানে প্রায় দুইশ কন্যাশিশু ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এর আগে খালিশপুর উত্তর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ র‌্যালি, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।