সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভিক্ষুকের অ্যাকাউন্টে ৭ কোটি টাকা! | চ্যানেল খুলনা

ভিক্ষুকের অ্যাকাউন্টে ৭ কোটি টাকা!

চ্যানেল খুলনা ডেস্কঃহাসপাতালের সামনে সারাদিন ভিক্ষা করেন। কেউ সেভাবে কোনোদিন তার দিকে ফিরেও তাকায়নি। হঠাৎ একটি ঘটনায় তার নাম এখন সবার মুখে মুখে।

ওয়াফা মোহাম্মদ আওয়াদ। লেবাননের এই নারীর অ্যাকাউন্টে পাওয়া গেছে সাড়ে সাত কোটি টাকার মতো অর্থ! অথচ তিনি নিজেকে ভিক্ষুক বলে পরিচয় দেন।

ওয়াফা ‘ধরা’ পড়ে যান জামাল ট্রাস্ট ব্যাংক বন্ধ হওয়ার ঘোষণা আসার পর। বিতর্কিত একটি সংগঠনকে আর্থিক সহায়তা করার অভিযোগে ব্যাংকটির বিরুদ্ধে তদন্তে নামে যুক্তরাষ্ট্র। এরপর সেটি বন্ধ করার ঘোষণা দেয়া হয়।

লেবাননের কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, সবার অর্থ নিরাপদে আছে।

বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি চেকের ছবি ভাইরাল হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকেই চেক দুটি ইস্যু করা হয়।

বলা হচ্ছে একটি চেক ওয়াফার। ব্যাংকে চেক আনতে গেলে কেন্দ্রীয় ব্যাংকটির একজন কর্মকর্তা তাকে চিনে ফেলেন। এরপর তিনি ছবি তুলে পোস্ট করেন।

যে হাসপাতালে ওয়াফা ভিক্ষা করতেন, সেখানকার নার্স হানা গালফ নিউজকে বলেন, ‘ওয়াফা দশ বছর ধরে এখানে ভিক্ষা করেন। আমরা তো বুঝতেই পারিনি। তার নাম এখন সবার মুখে মুখে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।