সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোলে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার | চ্যানেল খুলনা

বেনাপোলে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃবেনাপোলে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংগ্রাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।রবিবার (৬ অক্টোবর) সকালে বেনাপোল সীমান্তের ভবারবেড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ধর্ষক বেনাপোল ভবারবেড় গ্রামের মনির হোসেনের ছেলে।

ধর্ষিতার বাবা জানান, সংগ্রাম আমার মেয়েকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি আমরা জানার পরে সংগ্রামসহ তার পরিবারের তিনজনকে আসামি করে শনিবার পোর্ট থানায় দায়ের মামলা করি। মামলার পর রবিবার সকালে পুলিশ সংগ্রামকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি হিসেবে সংগ্রামকে গ্রেফতার করা হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।