সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে আবারও কাশ্মীরিদের ওপর হামলা | চ্যানেল খুলনা

ভারতে আবারও কাশ্মীরিদের ওপর হামলা

ভারতে আবারও কাশ্মীরিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর আগেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা হামলার পর দেশের বিভিন্ন স্থানে কাশ্মীরিদের উপর হামলা ও নির্যাতনের খবর পাওয়া গেছে।

মাঝখানে কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু এবার লক্ষ্মৌতে দুই কাশ্মীরিকে মারধর করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটেছে। লক্ষ্মৌর ডালিগঞ্জ এলাকায় বহু বছর ধরে ফল বিক্রি করছেন ওই দুই কাশ্মীরি।
বুধবার হঠাৎ করেই বেশ কয়েকজন ওই কাশ্মীরি ফল বিক্রেতাদের উত্তম মধ্যম প্রহার করেন। ওই ব্যক্তিরা কোনও একটি ডানপন্থী দলের সদস্য বলে জানা গছে।
শুধুমাত্র কাশ্মীরি বলেই ওই দুই ফল বিক্রেতার উপর আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের হাত থেকে ওই দুই ফল বিক্রেতাকে বাঁচিয়েছেন।

পুরো ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে দেখা গেছে, গেরুয়া পোশাক পরিহিত দু’জন ব্যক্তি ওই দুই ফল বিক্রেতাকে রাস্তার পাশে মারধর করছে। ফল ছড়িয়ে পড়েছে রাস্তায়। একজন আক্রমণকারীকে লাঠি হাতে পিটুনি দিতেও দেখা গেছে।

কাশ্মীরি দু’জন মাথায় হাত দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছিলেন। অন্য আর একটি ভিডিওতে দেখা গেছে গেরুয়া পোশাকের এক ব্যক্তি অন্য এক ফল বিক্রেতাকে তার পরিচয়পত্র দেখাতে বলছেন। মারধরের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের উপহাস, সমালোচনার মুখে পড়তে পারে বক্তব্য

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পাচ্ছে ভারতের তরুণরা: নেহা বোরা

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সৌদিতে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, আটক মমতা-নেহা-যোগেন্দ্র যাদব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।