সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্ব ও মাতৃভূমির গল্প শোনালেন মাহি | চ্যানেল খুলনা

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্ব ও মাতৃভূমির গল্প শোনালেন মাহি

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের ঐতিহ্য ও মাতৃত্বের চিরন্তন বন্ধন তুলে ধরেছেন দেশের প্রতিযোগী সামিরা খান মাহি। প্রতিযোগিতার ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে লাল-সাদা ঐতিহ্যবাহী খাদির শাড়িতে হাজির হয়ে মা ও মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।

মাহির পোশাকটির নাম ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’। এর মূল ভাবনায় রয়েছে মা ও সন্তানের সম্পর্ক, মাতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসা এবং নিজের শিকড়ের প্রতি মানুষের চিরন্তন টান।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকটির ভাবনা ও তাৎপর্য তুলে ধরেন মাহি। তিনি লেখেন, পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা মানুষকে আগলে রাখে, তার নাম মা। আর যে মাটিতে মানুষ বেড়ে ওঠে, নিজের শিকড় ও পরিচয় খুঁজে পায়, সেটিই মাতৃভূমি। বাংলাদেশের মাটি ও সংস্কৃতি থেকে অনুপ্রাণিত পোশাকটি পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধাঞ্জলি।

পোশাকটির নকশায় প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে জন্মের বিস্ময়, মায়ের সীমাহীন মমতা, নীরব ত্যাগ এবং সন্তানকে সারাজীবন আগলে রাখার প্রতিশ্রুতি। মাহির মতে, মাতৃত্বের অনুভূতি কোনো দেশ, ভাষা কিংবা সংস্কৃতির সীমানায় সীমাবদ্ধ নয়। পৃথিবীর সব মানুষের কাছেই এই অনুভূতির আবেদন সমান।

মাহির পরনে ছিল লাল-সাদা রঙের ঐতিহ্যবাহী শাড়ি। এতে লাল রঙের নান্দনিক অলংকরণের পাশাপাশি পেছনে ছিল একটি বৃত্তাকার কাঠামো। সেখানে বিভিন্ন ভাস্কর্যধর্মী অবয়বের মাধ্যমে পোশাকের মূল ভাবনাকে দৃশ্যমান করা হয়েছে। পুরো সাজে দেশীয় ঐতিহ্যের সঙ্গে মাতৃত্বের আবেগকে একসূত্রে তুলে ধরেছেন তিনি।

আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেদিন ঘোষণা করা হবে এবারের বিজয়ীর নাম। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের হয়ে মুকুট জয়ের প্রত্যাশা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সামিরা খান মাহি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

পাভেলের বিরুদ্ধে দুই দিন শুটিংয়ে অনুপস্থিতির অভিযোগ, ক্ষতি ১৯ লাখ টাকা

‘রইদ’-এর জন্য আন্তর্জাতিক পুরস্কার জিতলেন নাজিফা তুষি

নির্জন জায়গায় নিয়ে চুম্বনের প্রস্তাব, পরিচালকের আচরণে আতঙ্কিত দেবিনা

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বলে, কড়া জবাব দিলেন অপু বিশ্বাস

এক দিনেরও কম সময়ে ব্যাংকক গিয়ে শো করে ফিরলেন মৌসুমী মৌ

যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের আপত্তি নেই, জানালেন কিয়ারা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।