সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাভেলের বিরুদ্ধে দুই দিন শুটিংয়ে অনুপস্থিতির অভিযোগ, ক্ষতি ১৯ লাখ টাকা | চ্যানেল খুলনা

পাভেলের বিরুদ্ধে দুই দিন শুটিংয়ে অনুপস্থিতির অভিযোগ, ক্ষতি ১৯ লাখ টাকা

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে নতুন টিভি ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিংয়ে দুই দিন শিডিউল দিয়েও উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। এতে নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝরসহ পুরো শুটিং ইউনিট ভোগান্তিতে পড়েছে। নির্মাতার দাবি, অভিনেতার অনুপস্থিতিতে দুই দিনের শুটিং মিলিয়ে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে শুটিং ইউনিটের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্মাতা মানসুর আলম নির্ঝর। সেখানে তিনি অভিযোগ করেন, গত ২১ নভেম্বর ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিংয়ের জন্য শিডিউল দিয়েছিলেন পাভেল। সে অনুযায়ী শুটিংয়ের সেট প্রস্তুত করা হয়। অভিনেতাকে সেটে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও সারাদিন তাঁর বাসার নিচে অপেক্ষা করে। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

নির্ঝর বলেন, পাভেল শুটিংয়ে আসতে পারবেন কি না কিংবা কোনো সমস্যায় পড়েছেন কি না, তা-ও কাউকে জানাননি। ফলে প্রায় ৬০ সদস্যের শুটিং ইউনিট দিনভর তাঁর অপেক্ষায় ছিল। কোনো উপায় না পেয়ে গভীর রাতে তাঁর বাসার নিচে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তাঁরা।

নির্মাতা আরও জানান, প্রায় দুই মাসের চেষ্টায় অভিনয়শিল্পীদের শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ তারিখ থেকে নাটকটির শুটিং শুরু হয়। এর আগে ১৫ নভেম্বরও পাভেলের শুটিংয়ের শিডিউল ছিল। সেদিনও সেট প্রস্তুত করে অন্য অভিনয়শিল্পীদের নিয়ে সারাদিন অপেক্ষা করেও তাঁকে পাওয়া যায়নি। এতে ওই দিনের শুটিং বাবদ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়।

নির্ঝর জানান, পাভেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে জানানো হয়েছে। পাশাপাশি পুলিশকেও অবহিত করা হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জনসমক্ষে ক্ষমা না চাইলে পাভেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

পাভেলের বিরুদ্ধে দুই দিন শুটিংয়ে অনুপস্থিতির অভিযোগ, ক্ষতি ১৯ লাখ টাকা

‘রইদ’-এর জন্য আন্তর্জাতিক পুরস্কার জিতলেন নাজিফা তুষি

নির্জন জায়গায় নিয়ে চুম্বনের প্রস্তাব, পরিচালকের আচরণে আতঙ্কিত দেবিনা

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বলে, কড়া জবাব দিলেন অপু বিশ্বাস

এক দিনেরও কম সময়ে ব্যাংকক গিয়ে শো করে ফিরলেন মৌসুমী মৌ

যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের আপত্তি নেই, জানালেন কিয়ারা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।