সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন অনুমোদিত | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন অনুমোদিত

খুলনা প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

একটি মাত্র আলোচ্যসূচির ওপর ভিত্তি করে অনুষ্ঠিত এই বিশেষ সাধারণ সভায় ক্লাবের বিদ্যমান (২০১৩) গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। গঠনতন্ত্রের বিধান মেনে ক্লাবের স্থায়ী সদস্যের উত্থাপিত সংশোধনী প্রস্তাবনার কপি সভা শুরুর ১৫ দিন পূর্বেই সকল সদস্যের মাঝে বিতরণ করা হয়েছিল।

সভায় উক্ত প্রস্তাবনাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে গঠনতন্ত্র সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রেসক্লাবের ট্রাস্টি দলিলের সাথে সমন্বয় করে গঠনতন্ত্রের এই অনুমোদন দেয়া হয়।

সভায় বক্তৃতা করেন ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, সাবেক সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ক্লাবের যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী, সিনিয়র সদস্য গৌরাঙ্গ নন্দী, মুহাম্মদ আবু তৈয়ব, ক্লাব সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন, শেখ কামরুল আহসান, হেদায়েৎ হোসেন মোল্লা, মোঃ রাশিদুল ইসলাম, কনক রহমান, নূর ইসলাম রকি, জিএম মনিরুজ্জামান, উত্তম মন্ডল, মাহবুবুর রহমান মুন্না, রকিবুল ইসলাম মতি, সোহাগ দেওয়ান, আব্দুল্ল¬াহ আল মামুন রুবেল, হাসানুর রহমান তানজির ও মোঃ রাজু হওলাদার। সভায় ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ও স্থায়ী সদস্যবৃন্দসহ মোট ৭৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, খুলনা প্রেসক্লাবের ট্রাস্টি দলিলের সাথে সামঞ্জস্য রেখে গঠনতন্ত্রের এই সময়োপযোগী সংশোধনীর ফলে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড

খুলনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন অনুমোদিত

নৈরাজ্য রুখতে খুলনায় যুবদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল

সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আইডিয়াল বৃত্তি পরীক্ষা

খুলনায় মহান বিজয় দিবস উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।