সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী এলাকায় একটি জুট মিলের আবাসিক মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোরে ফজরের নামাজের আগে ঘটা এই বিকট বিস্ফোরণে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক-২ এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের। পরে ঘটনাস্থলে গিয়ে তারা ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ দেখতে পান। এ সময় বিষয়টি দিঘলিয়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা একের পর এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি পিয়াস ইসলাম গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে, ক্ষতিগ্রস্ত শুঁটকি

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ রুমান তালুকদার গ্রেপ্তার

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খুলনা রেঞ্জে সাত দিনে গ্রেপ্তার ১ হাজার ৪৩৪ জন

শিববাড়ি মোড়ে বিএনপির ব্যানারে আগুন দিয়ে পালাল দুই যুবক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।