সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেনি: পুলিশ | চ্যানেল খুলনা

নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেনি: পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওর সঙ্গে ওই এলাকার বাস্তব পরিস্থিতির মিল নেই।

শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। ওই এলাকায় হিন্দু বসতিও নেই। কোনো হিন্দু পরিবারের সদস্য বা ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনাও ঘটেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে ধারণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ভিডিও প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

পুলিশের বিবরণ অনুযায়ী, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানার বেন্দারচর সুইচগেটসংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা করেন। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িত থাকার অভিযোগে দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহত ব্যক্তিদের স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

নড়াইল আরও সংবাদ

নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক কাজী আশরাফ নিহত

ঐচ্ছিক অনুদানের তালিকার দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম

নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২

নড়াইলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপার ঘটনায়, অভিযুক্ত চালক গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।