
খুলনায় তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত মো. পিয়াস ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে নগরের কৃষ্ণনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পিয়াস ইসলাম ওই এলাকার মো. তাজল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সাজা সিআর মামলা নম্বর পাঃজাঃ ৮৮/২৫-এর রায়ে গত ২৯ অক্টোবর তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।


