
খুলনা জেলা জজ আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুই যুবক ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এটি বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে দুই যুবক আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তদের চেহারা কেউ শনাক্ত করতে পারেনি। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে।


