সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার : কেসিসি প্রশাসক | চ্যানেল খুলনা

আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার : কেসিসি প্রশাসক

শিশুদের মেধা ও মননের বিকাশে লেখাপড়ার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় সম্পৃক্ত করার আহবান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার। তাই তাদের যোগ্য, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

গতকাল শুক্রবার বেলা ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের খুলনা মহানগর শাখার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিশুদের লেখাপড়ায় মনোযোগী করে তোলার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মকান্ডে যুক্ত করতে হবে। শিশুদের মানসিক বিকাশের বিষয়েও অভিভাবকদের সচেতন থাকতে হবে। পারিবারিক ও সামাজিক আচরণের কারণে কোনো শিশু যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে শিশুদের অবহেলা ও নানা প্রতিকূলতা থেকে সুরক্ষা দিতে হবে। বর্তমানে শিশুদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি একটি উদ্বেগের বিষয়। এ আসক্তি থেকে তাদের বের করে এনে সৃজনশীল ও ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, মাইন্ড ম্যারাথন এবং চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক ইরুফা সুলতানা। এ ছাড়া উপদেষ্টা সভাপতি প্রফেসর ড. শাহ আলম ও উপদেষ্টা কোষাধ্যক্ষ ডা. এহসানুল কবিরসহ ফুলকুঁড়ি আসরের বিভিন্ন পর্যায়ের সংগঠক, অভিভাবক ও শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফুলকুঁড়ি আসরের স্লোগান ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’। এ আদর্শ ধারণ করে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি

নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণের নগরীর বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শনে কেসিসি প্রশাসক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক খুলনা আসছে রবিবার

সাবেক যুবদল নেতা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় দোয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।