সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি | চ্যানেল খুলনা

১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি

১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সাত দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচি সফল করতে খুলনায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, কর্মসূচি বাস্তবায়নে ১৭টি উপকমিটি কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির ও জোট নেতা মাহফুজুর রহমান।

তিনি জানান, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে জনসভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। পথে ছয়টি পথসভা অনুষ্ঠিত হবে। খুলনার বাবরী চত্বর (শিববাড়ী) ও ফুলতলা বাসস্ট্যান্ডে পৃথক পথসভার আয়োজন করা হয়েছে। পরে কুষ্টিয়ায় আরেকটি জনসভার মধ্য দিয়ে লংমার্চের তৃতীয় ধাপ শেষ হবে।

আয়োজকদের ভাষ্য, লংমার্চে পাজেরো, হাইয়েস, মাইক্রোবাসসহ এক হাজারের বেশি গাড়ি যুক্ত থাকবে। খুলনার প্রবেশপথ থেকে ফুলবাড়ীগেট পর্যন্ত ১৭টি পয়েন্টে গাড়িবহরকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। শিববাড়ী মোড় ও আশপাশে ২০০টি মাইকের হর্ন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া ২০টি তোরণ, ১০০টি বড় বিলবোর্ড, সাড়ে ১৩ হাজার ব্যানার এবং প্রায় তিন লাখ লিফলেট ও দুই হাজার ফেস্টুন প্রস্তুত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কর্মসূচি পরিচালনায় দায়িত্ব পালন করবেন প্রায় ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবক।

আয়োজকদের আশা, শিববাড়ী মোড়ের পথসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং তা জনসভায় রূপ নেবে। এ জন্য সেখানে ৪৫ বাই ২৪ ফুট আয়তনের একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণের নগরীর বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শনে কেসিসি প্রশাসক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক খুলনা আসছে রবিবার

সাবেক যুবদল নেতা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় দোয়া

খুলনায় জমি দখলচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা বাহাদুর মুন্সি

খালিশপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।