সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় যুবদল নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে | চ্যানেল খুলনা

খুলনায় যুবদল নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে এ ঘটনা ঘটে।

আহত রামীম বিশ্বাস মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনেরবাজার-মধুপুর সড়কের খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে বসে ছিলেন রামীম। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার পাঁজরে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

মানবিক ও জনবান্ধব পুলিশ গড়তে চাই: খুলনায় আইজিপি আলী হোসেন ফকির

কেডিএর প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

সাবেক যুবদল নেতা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় দোয়া

খুলনায় মায়ের সামনে মেয়ে খুশিকে গুলি করে হত্যা

পরনের কাপড় ছাড়া কিছুই নেই, ডুমুরিয়ায় আগুনে নিঃস্ব দুই পরিবার

এআই ও আধুনিক নিউজরুম কৌশলে দক্ষতা বাড়াতে খুলনায় সাংবাদিকদের প্রশিক্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।