সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সাসের আঞ্চলিক কার্যালয় ও ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন | চ্যানেল খুলনা

খুলনায় সাসের আঞ্চলিক কার্যালয় ও ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

খুলনায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর আঞ্চলিক কার্যালয় ও ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে খুলনার রাজবাঁধ, বটিয়াঘাটায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাসের সভাপতি আশুতোষ সরকার। এতে খুলনা বিভাগে কার্যক্রম বাস্তবায়নকারী পিকেএসএফের সহযোগী সংস্থাগুলোর প্রধান নির্বাহীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক শেখ ইয়াকুব আলী, জেসিএফ এর ডিরেক্টর ফিন্যান্স মো: আজিজুর রহমান, নবলোকের নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবল, উষার নির্বাহী পরিচালক মো: শামসুজ্জোহা, বন্ধু কল্যাণের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া এবং উন্নয়নের পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নতুন আঞ্চলিক কার্যালয় ও ইনোভেশন হাব প্রতিষ্ঠার মাধ্যমে সাসের কার্যক্রম পরিচালনা, উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন এবং উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন এই স্থাপনা সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় বিডি ন্যাশনাল ট্রফি সিজন ৪ এর পুরস্কার বিতরণ

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।