
খুলনায় দুর্বৃত্তের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। আজ বুধবার (০৭ ঋপলমঃভযা) ভোর সাড়ে ৬টার দিকে নগরীর দৌলতপুর থানার বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।
আহত যুবক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিদুল বিএল কলেজের পেছনে একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন। এদিন ভোর সাড়ে ৬টার দিকে বিএল কলেজের দ্বিতীয় গেটের একটি হোটেলে নাস্তা করার জন্য যান।
এর কিছুক্ষণ পর ৮-১০ জন যুবক তাকে ঘিরে ফেলে। হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
দৌলতপুর থানার এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। হাসপাতালে চিকিৎসাধীন যুবকের সঙ্গে কথা বলে ঘটনাটি জানার চেষ্টা করছি। ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। এখনও ঘটনার বিস্তারিত বলা যাচ্ছে না।


