সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের নৈশভোজে তারেক-জোবাইদা | চ্যানেল খুলনা

বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের নৈশভোজে তারেক-জোবাইদা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে নৈশভোজের একটি ছবি প্রকাশ করা হয়।

ছবিতে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পাশে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের অন্তত ১৩০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেন। তাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে এ বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমান ও জোবাইদা রহমান বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে একই দিন সকালে জাতিসংঘের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত বিশেষ প্রাতরাশ বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

জাতীয় স্বার্থ, অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

‘স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে’: ফেনীতে তারেক রহমান

১৫ হাজার ৮২৩ কোটি টাকায় ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব

নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।