সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর | চ্যানেল খুলনা

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি, থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন।

সভায় শফিকুল আলম তুহিন বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করতে বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি শুধু দলীয় কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ধারাবাহিক আন্দোলনের অংশ।তাই কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে হবে। তিনি আরও বলেন, খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটকে নিজ নিজ এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় হতে হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভায় নেতৃবৃন্দ বলেন, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকতে হবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে মহানগর বিএনপি, থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভায় জানানো হয় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে নগরীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর ও জেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে অংশগ্রহণের আহবান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসানুর রশীদ চৌধুরী মিরাজ,সাবেক বিএনপি নেতা বেগম রেহানা ঈসা, ইসতিয়াক উদ্দিন লাভলু ও জামাল হোসেন তালুকদার।

এছাড়া থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি ও মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, আবু সাঈদ হাওলাদার আব্বাস ও আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী ও মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের এড. হালিমা আক্তার খানম, শ্রমিক দলের মোঃ শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবক দলের মুন্তাসির আল মামুন, তাঁতী দলের আবু সাঈদ শেখ,জাসাসের নুরুজ্জামান নিশাত ও কে এম এ জলিল।

সভা থেকে আগামী ২৬ সেপ্টেম্বরের সমাবেশ ও মিছিল সফল করতে খুলনা মহানগরী ও জেলার সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচিকে সফল করার জন্য আহবান জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।