সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ | চ্যানেল খুলনা

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

ইসলামী ব্যাংকে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মহানগরীর ডাকবাংলো মোড়ে ইসলামী ব্যাংকের খুলনা শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম খুলনার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

ইসলামী ব্যাংকের গ্রাহক অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক হারুন অর রশীদ, কাজী মাহফুজুর রহমান, মাওলানা জাহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, রবিউল আলম বাদল, মো. ইমামুল শেখ ও হায়দার আলী নিরুসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ব্যাংককে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তাদের দাবি, ২০১৭ সালে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই ব্যাংকটি দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে পড়ে।

বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংকটির পুনর্গঠনের উদ্যোগ নিলেও বর্তমানে একটি স্বার্থান্বেষী মহল ব্যাংক প্রাঙ্গণে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে তারা মনে করছেন।

ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় দ্রুত সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তারা।

সমাবেশ থেকে বক্তারা সাত দফা দাবি তুলে ধরেন। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সাধারণ গ্রাহক ও অংশীজনদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।