সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ | চ্যানেল খুলনা

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ফিতা কেটে ‘গিভ এন্ড টেক সেশন-৪’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

পরে উপাচার্য শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা তুলে দেন। এ সময় ক্লাবের পক্ষ থেকে উপাচার্যকে গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, পরিবহন পুলের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক, ক্লাবের সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক হৃদয় দেবনাথসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

কেএমপি কমিশনারের সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

খুলনায় শিশুদের বাজেট বরাদ্দ নিয়ে কেসিসির কর্মপরিকল্পনা সভা

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার : কেসিসি প্রশাসক

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

এমইউজের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।