সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সাংবাদিকদের ‘নিরাপত্তা ও সুরক্ষা’ বিষয়ে আলোচনা সভা | চ্যানেল খুলনা

খুলনায় সাংবাদিকদের ‘নিরাপত্তা ও সুরক্ষা’ বিষয়ে আলোচনা সভা

খুলনায় সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে অতীত ও বর্তমানের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ চাহিদা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কেডি ঘোষ রোডের একটি অভিজাত হোটেলে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক (এমএসএন)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি, অতীতের অভিজ্ঞতা, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি ও পেশাগত দক্ষতার পাশাপাশি নিরাপত্তা সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের (এমএসএন) প্রধান সংগঠক ও ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট ম্যানেজার মাইনুল ইসলাম খান, এমএসএনের আহ্বায়ক ও সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য এবং ডিডব্লিউ একাডেমির প্রজেক্ট কো-অর্ডিনেটর জিমি আমির, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাকমিডের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াসিন আহমেদ জীবু এবং খুলনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, হাসান আহমেদ মোল্লা, আতিয়ার পারভেজ, কনক রহমান, মোস্তফা জামাল পপলু, এ এইচ এম শামীমুজ্জামান, আমিনুল ইসলাম, কৌশিক দে, মাহবুবুর রহমান মুন্না, মাকসুদ আলী, হাসান হিমালয়, হেদায়েত মোল্লা, আব্দুল্লাহ আল মামুন রুবেল, শেখ আল এহসান, মোহাম্মদ মিলন, ফকির শহিদুল ইসলাম, বেল্লাল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, রাজু আহমেদ, তানজীম আহমেদ, রাজু হাওলাদার, নুরুল আমিন নুর, সাইফুল ইসলাম, ইব্রাহীম খলিল, আয়েশা আক্তার জ্যোতি, কনিকা আক্তার কাকন, মিজানুর রহমান, জুবায়ের হোসেন আবির, এহসানুল হক, হাবিবুল্লাহ খান সাকিব, নওরিন হকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আলোচনা সভায় সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

জনউদ্যোগ খুলনার কর্মশালায় বক্তারা এআই ও তথ্যপযুক্তির ঝুঁকির মধ্যেও খুলছে সম্ভাবনার দুয়ার

খুলনায় বেকার যুবকদের কর্মসংস্থানে চাকরি মেলা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।