সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ষড়যন্ত্রকারী আপনাদের ভেতরেও আছে, আমাদের ভেতরেও আছে: আইজিপি | চ্যানেল খুলনা

ষড়যন্ত্রকারী আপনাদের ভেতরেও আছে, আমাদের ভেতরেও আছে: আইজিপি

দেশের সবখানেই ‘ষড়যন্ত্রকারী’ রয়েছে মন্তব্য করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে পুলিশ কাজ করলে তাদের নিয়ে গুজব ও মিথ্যা অপবাদ ছড়ানো হয়। সাংবাদিকদের এসবের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে যেমন কিছু খারাপ মানুষ থাকতে পারে, তেমনি ষড়যন্ত্রকারীও উভয় পক্ষের মধ্যে রয়েছে।

তিনি বলেন, অপরাধ করলে সেটি তুলে ধরতে হবে, কিন্তু অপবাদ ও গুজব ছড়িয়ে কারও মনোভাব নষ্ট করার চেষ্টা মেনে নেওয়া যায় না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আইজিপি জনগণের সহযোগিতা চেয়ে বলেন, এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ সদস্য রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমাজের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

পুলিশকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে তিনি মাদকাসক্তির ভয়াবহতার কথাও তুলে ধরেন। তাঁর মতে, একজন সন্তান মাদকে জড়িয়ে পড়লে শুধু তার জীবন নয়, পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। নতুন প্রজন্মকে মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।