সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আইনজীবীকে আটক রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩ জন কারাগারে | চ্যানেল খুলনা

খুলনায় আইনজীবীকে আটক রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩ জন কারাগারে

খুলনায় আইনজীবীকে আটক রেখে ৫ লাখ টাকা দাবির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দু’জন নারী সদস্য ও একজন পুরুষ সদস্য রয়েছে। বুধবার সন্ধ্যায় তাদের তিনজনকে বটিয়াঘাটা থানার চক্রাখালী মধ্যপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে আইনজীবীকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাদের আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালতের নির্দেশে গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চক্রাখালী মধ্যপাড়া এলাকার মোসলেম আলীর মেয়ে মরিয়ম আক্তার (২৩), একই এলাকার মোক্তার রহমানের মেয়ে রিনা (৩৩) এবং বাগেরহাট সদরের বসারতের ছেলে যোবায়ের হোসেন রিংকু (১৯)।

খুলনা সদর থানার এসআই জামাল হোসেন বলেন, গত দুই মাস আগে আদালত চত্বরে উল্লিখিত আসামিদের সাথে জেলা আইনজীবী সমিতির এক সদস্যের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বুধবার সন্ধ্যায় আইনজীবীকে দলিল দেখানোর নামে বটিয়াঘাটায় মরিয়মের বাড়িতে ডেকে নেয়। এরপর তারা আইনজীবীকে আটকে রাখে। পরে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। এ সময় আইনজীবীর বিকাশে থাকা ১৮ হাজার ৮০০ টাকা হাতিয়ে নেয়। পরে তার স্ত্রীকে ফোন দিয়ে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে স্বামীকে ছাড়া হবে না বলে হুমকি প্রদান করে। পরে ভুক্তভোগীর স্ত্রী থানায় এসে পুলিশকে ঘটনাটি খুলে বলে। পরে উন্নত প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে জিরো পয়েন্ট থেকে মরিয়ম ও রিনাকে আটক করে পুলিশ। এরপর তাদের দু’জনের স্বীকারোক্তি মোতাবেক চক্রাখালী মধ্যপাড়ার মরিয়মের বাড়ি থেকে রিংকুর হেফাজত থেকে আইনজীবীকে উদ্ধার করে পুলিশ।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী একজন সিভিল আইনজীবী। জমির কাগজ দেখানোর কথা বলে ডেকে নিয়ে তাকে মারধর করে আসামিরা। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। আসামিদের কাছ থেকে মানবাধিকার ও প্রেসকার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়েরের পর দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় আইনজীবীকে আটক রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩ জন কারাগারে

‘মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি শিশুর অধিকার’

ডেঙ্গু রোগীর সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

খুলনার ভৈরব নদে নিখোঁজ রাকিবের সন্ধানে অভিযান অব্যাহত

ডেঙ্গুর হটস্পট খুলনা, হাসপাতালে রোগীর চাপ

দেশে অনলাইন জুয়া ও মাদক এবং বাল্যবিবাহ সামাজিক ব্যাধি : বিভাগীয় কমিশনার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।