সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫ | চ্যানেল খুলনা

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনা বিভাগে ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি হন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং মৃতের সংখ্যা ১৬।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশারফ হোসেন বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৪ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯৪২ জন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭১ জন রোগী।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে ২৩১ জন হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৪৪ জন, বাগেরহাটে ১০৪ জন, যশোরে ৪৫ জন, ঝিনাইদহে ১২ জন, সাতক্ষীরায় ৮ জন এবং অন্যান্য জেলায় আরও কিছু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ৫৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, ‘হাসপাতালে প্রতিদিন যে পরিমাণে ডেঙ্গু রোগী আসছে, সে পরিমাণ বেড নেই। বারান্দায়ও রোগী রাখা সম্ভব হচ্ছে না।’

এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে, খুলনার সরকারি ও বেসরকারি হাসপাতালেও সিট খালি নেই। পর্যাপ্ত বেড না থাকায় ডেঙ্গু রোগীদের ভর্তি করা সম্ভব হচ্ছে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।