সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত | চ্যানেল খুলনা

খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত

হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-এর যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (মামলা নম্বর: ৮৭৯১/২০২৬) বিচারাধীন রয়েছে। এই মামলাটি হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, খুলনার বিভাগীয় কমিশনার, চেম্বারের প্রশাসক এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডিভোর্সের তিন মাস পর সাবেক শ্বশুরকে গুলি করলেন যুবক

মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, জরিমানা

বটিয়াঘাটায় ছেলের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ, ছেলে আটক

খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত

রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ব্যয় কমছে ১,৭৩৬ কোটি টাকা

রূপসায় অস্ত্র ও ককটেলসহ তিনজন আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।