সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে | চ্যানেল খুলনা

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে এ অঞ্চলে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মোংলা বন্দরের সমস্যাগুলোকে চিহিৃত করা হয়েছে এবং সবার সহযোগিতা নিয়ে আগামী এক মাসের মধ্যে তা সমাধান করা হবে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনায় হোটেল সিটি ইন এ মোংলা বন্দর কর্তৃপক্ষ আয়োজিত অংশীজন সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, মোংলা বন্দরের সম্ভাবনা রয়েছে। সরকারি দপ্তরগুলোতে সেবাবান্ধব পরিবেশ তৈরি হলে বেশি রাজস্ব আদায় করা সম্ভব। তিনি সবাইকে মোংলা বন্দরের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার অনুরোধ করেন। জাতীয় অর্থনৈতিক হাব গড়ে উঠলে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অংশীজন সম্মেলনে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক হুরে জান্নাত, মোংলা কাস্টমস হাউজের কমিশনার ড. আবু নূর রাশেদ আহম্মেদ ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল ইসলাম বাপ্পি উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আজকের টপিক্স আরও সংবাদ

খুলনায় অস্ত্র, গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

রিকশাচালকের ছেলের সুইডেনযাত্রায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

দাকোপ উপজেলার পানখালী এসডিজি গ্রামের উদ্বোধন

খুলনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।