সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিমিটেডে আরএফকিউ পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি | চ্যানেল খুলনা

প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিমিটেডে আরএফকিউ পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি

বাংলাদেশ পাটকল করপোরেশন এর আওতাধীন প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিমিটেড এর শ্রমিক কলোনীর পরিত্যক্ত ঘোষিত ইমাম কোয়ার্টার পাকা/সেমিপাকা ভবন (৭৩৭ বর্গফুট) যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় বিক্রয়ের জন্যে আগ্রহী প্রতিষ্ঠানের নিকট শর্ত সাপেক্ষে সীলমোহরকৃত খামে নিয়ম অনুযায়ী পুনঃ দরপত্র আহবান করা হচ্ছে।

দরপত্র সিডিউল প্রাপ্তির স্থান (ক) হিসাব বিভাগ, প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড, খালিশপুর, খুলনা হতে বিনামুল্যে ০৮-০৮-২০২৬ হতে ১৩-০৮-২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত সংগ্রহ করা যাবে। পুনঃ দরপত্র জমার স্থান (ক) প্রশাসন বিভাগ, প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিমিটেড, খালিশপুর, খুলনায় ১৭-০৮-২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত দরপত্র দাখিল করা যাবে। ঐদিনই দুপুর ১২:৩০ ঘটিকায় দরপত্র বক্স খোলা ও দরদাতাদের উপস্থিতিতে মিলের প্রশাসন বিভাগে রক্ষিত দরপত্র বক্সে প্রাপ্ত দরপত্রসমূহ খোলা হবে (যদি কেউ উপস্থিত থাকেন)।

যেকোনো সিডিউল ব্যাংক হতে প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিমিটেড এর অনুকুলে দরদাতা কর্তৃক উদ্ধৃত মোট দরের ১৫% দরপত্র জামানত টাকা (ফেরতযোগ্য) হিসেবে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে দাখিল করতে হবে। পুনঃ দরপত্রের বিস্তারিত তথ্যের শর্তাবলী সিডিউলে বর্ণিত থাকবে।

কর্তৃপক্ষ যেকোনো কারণ দর্শানো ব্যতিরেকে পুনঃ দরপত্র গ্রহণ এবং বাতিলের সর্বময় ক্ষমতা সংরক্ষন করেন। পুনঃ দরপত্র বিজ্ঞপ্তিটি বিজেএমসি’র ওয়েবসাইট www.bjmc.gov.bd-তে দেখা যাবে।
মহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) ফোন: ০১৭৭৭-৭৯২১৫৫

প্লাটিনাম পুনটেন্ডার Downloads

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিজ্ঞাপন আরও সংবাদ

বিজ্ঞপ্তি: প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিমিটেড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।