সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা | চ্যানেল খুলনা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।

রোববার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা বিক্রয়কেন্দ্র (রিটেইলার পয়েন্ট) পর্যায়ে ভোক্তাদের জন্য মূল্য সংযোজন কর (মূসক) অন্তর্ভুক্ত করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যই বাজারে বহাল থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।