সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক | চ্যানেল খুলনা

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ’র চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের যে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছে, তা কেবল কোনো সাধারণ সরকারি কর্মসূচি নয়; এটি পরিবেশ রক্ষায় একটি জাতীয় আন্দোলন। কেডিএ এই অভিযানের অংশীদার ও সহযাত্রী হিসেবে কাজ করছে। এই কর্মসূচির আওতায় কেডিএ’র আওতাধীন এলাকায় লক্ষাধিক গাছ রোপণ ও চারা বিতরণ করা হবে। এরমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, আবাসিক এলাকা এবং ধর্মীয় উপাসনালয়ের প্রাঙ্গণ অন্তর্ভুক্ত রয়েছে। একটি পরিকল্পিত নগরী কেবল বহুতল ভবন আর কংক্রিটের জঙ্গল হতে পারে না; সেখানে বুকভরে শ্বাস নেওয়ার জন্য পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক। সুন্দরবনের কোলঘেঁষা খুলনাকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা জিলা স্কুলে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন।

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেছেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না উল্লেখ করে তিনি বলেন, রোপণ করা প্রতিটি চারার সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ওপর তিনি জোর দেন। কেডিএ’র যেকোনো উন্নয়নমূলক বা পরিবেশগত সিদ্ধান্ত এককভাবে না নিয়ে স্থানীয় সাংবাদিক, পরিবেশকর্মী, রাজনীতিক ও সর্বস্তরের মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খুলনা জিলা স্কুল ক্যাম্পাসে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক মোঃ শাহীন আলম, মোঃ মাহফুজ জামান, শেখর রঞ্জন মন্ডল, শাহনাজ পারভীন, বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, সাবেক অধ্যক্ষ এসএম সাইফুদ্দোহা, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, শেখ মনিরুজ্জামান এলু, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, জিএম মইন উদ্দিন, মোঃ রাসেল শেখ, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, সদর থানার সভাপতি মোঃ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুল, মোঃ হুমায়ুন কবির, মোঃ মইন আলম রাজা, রেজাউর রহমান সোহাগ, মোঃ মিরাজ আহমেদ স্বপন, শেখ ইসমাইল হোসেন, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের স্মরণে দোয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।