সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

খুলনায় মতি নামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকার খলিল চেম্বারের পার্শ্ববর্তী ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে।

পেশায় তিনি বাসের একজন টিকিট কালেক্টর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি দীর্ঘ ১৬ বছর শেখপাড়া খলিল চেম্বারের পার্শ্ববর্তী বাসিন্দা আনোয়ারার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি ওই ভবনের চতুর্থ তলায় টিনশেডের একটি কক্ষে দীর্ঘদিন একা বসবাস করতেন। গড়াই পরিবহনের টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন তিনি। শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সর্বশেষ তাকে দেখা গেছে এর পর তাকে আর দেখা যায়নি। রবিবার সকালে একজন কাজ করার জন্য বাড়ির ছাদে উঠলে দুর্গন্ধ পান। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিককে অবগত করলে তিনি পুলিশকে খবর দেন। স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ঘরের ভেতর থেকে পুলিশ মতির মরদেহ উদ্ধার করে।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো: ফরিদুর রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুমেকে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আজকের টপিক্স আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী নাদিম ও তার সহযোগী রানা গ্রেপ্তার

১১ বছর পর হাইকোর্টে শুনানি, খুলনার পারভীন সুলতানা ও তাঁর বাবা হত্যা মামলায় দ্রুত বিচার প্রত্যাশা

খুলনায় নির্জনা হত্যা: আদালতে বাবার দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

খুলনায় ২২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।