সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর | চ্যানেল খুলনা

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ও ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সভায় নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়।

শনিবার (২৫ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

সভায় আগামী ৬ই সেপ্টেম্বর দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ও ৫ই সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সভায় আলোচ্য সূচি অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন চেয়ারম্যান দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, সদস্য দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, সদস্য খুলনা গেজেট পত্রিকার সহ-সম্পাদক মোঃ আনিস উদ্দিন।

এছাড়া সংগঠনকে আরো গতিশীল করতে বেশ কিছু গুরুত্তপূর্ণ বিষয় নিয়ে সাধারণ সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ৬ সেপ্টেম্বর

তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের স্মরণে দোয়া

জুলাই স্মরণে খুলনায় জামায়াতের মহিলা বিভাগের আলোচনা সভা

কুয়েটে ভাইস-চ্যান্সেলরের বিশেষ উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৯ নং ওয়ার্ড জামায়াতের বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।