সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বৈকালী বাজারে বিদেশি অস্ত্র ও গুলিসহ জেমি গ্রুপের সদস্য আটক | চ্যানেল খুলনা

বৈকালী বাজারে বিদেশি অস্ত্র ও গুলিসহ জেমি গ্রুপের সদস্য আটক

খুলনা মহানগরের খালিশপুর থানার বৈকালী বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ জেমি গ্রুপের এক সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

কেএমপির গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, ২৩ জুলাই (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল খালিশপুর থানার বৈকালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আব্দুল খালেক মৃধার ছেলে এবং বৈকালী বাজারের পেছনে এবি সিদ্দিক লেনের বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি জেমি গ্রুপের সদস্য।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কেএমপি গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

প্রথম দফায় কৃষিকার্ড পাচ্ছেন খুলনার ২৩ হাজার ১০৫ কৃষক

খুলনার হোটেল টাইগার গার্ডেনে আগুন

খুলনায় আইনজীবীকে আটক রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুই নারীসহ গ্রেফতার ৩ জন কারাগারে

‘মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি শিশুর অধিকার’

ডেঙ্গু রোগীর সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

খুলনার ভৈরব নদে নিখোঁজ রাকিবের সন্ধানে অভিযান অব্যাহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।