সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেডিএ চেয়ারম্যানকে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ফুলেল শুভেচ্ছা | চ্যানেল খুলনা

কেডিএ চেয়ারম্যানকে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ফুলেল শুভেচ্ছা

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেডিএ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (কেডিএ ডিপ্রকৌস) নেতারা।

সৌজন্য সাক্ষাতে কেডিএ ডিপ্রকৌসের সভাপতি প্রকৌশলী মো. মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মো. মিরাজ হোসেন, সহ-সভাপতি প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক প্রকৌশলী মো. রিয়াদ মাহমুদ, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. রুবেল আলম, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহিন উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী বাসুদেব বিশ্বাস, প্রকৌশলী শেখ সানাউল্লাহ, প্রকৌশলী মো. রবিউল ইসলাম ও প্রকৌশলী মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রকৌশলী মোজাহিদুল ইসলাম মাসুদ, মোহাম্মদ তানসেন এবং মো. আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য প্রকৌশলীরাও অনুষ্ঠানে অংশ নেন।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খুলনা জেলা আইডিইবি, কেন্দ্রীয় ডিইএব এবং খুলনা জেলা ডিইএবের প্রকৌশলী নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময় কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনার সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খুলনা নগরের উন্নয়ন কার্যক্রম এবং প্রকৌশলীদের পেশাগত ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

এমইউজের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

খুলনায় সাংবাদিকদের ‘নিরাপত্তা ও সুরক্ষা’ বিষয়ে আলোচনা সভা

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

জনউদ্যোগ খুলনার কর্মশালায় বক্তারা এআই ও তথ্যপযুক্তির ঝুঁকির মধ্যেও খুলছে সম্ভাবনার দুয়ার

খুলনায় বেকার যুবকদের কর্মসংস্থানে চাকরি মেলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।