
সামাজিক ও মানবিক সংগঠন খুলনা জাগ্রত তরুণ সংঘ (KJTS)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রায়হান তামিম, প্রধান সমন্বয়কারী তানভীর রায়হান এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আব্দুস সালাম শিমুল, শিশির রঞ্জন মল্লিক, নুর হাসান জনি, হেলাল আহমেদ সুমন, মাহমুদ হাসান, মোঃ সোহান ও হোসেন মোহাম্মদ বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিয়াজ হোসাইন, সাধারণ সম্পাদক ইমরান শেখ এবং অন্যান্য সদস্যদের মধ্যে মোঃ সাগর হাওলাদার, মাহমুদুল হাসান, ইমন, মোঃ জাহিদ, মোঃ আল-আমিন, শুভ ইসলাম ও ইরান।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরিচিতি সভা শেষে বি.কে. স্কুল মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে সংগঠনের নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য এবং স্বেচ্ছাসেবকরা একযোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সমাজকল্যাণ, মানবসেবা ও পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।


