সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইতালির প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট, নতুন করে উত্তেজনা | চ্যানেল খুলনা

ইতালির প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট, নতুন করে উত্তেজনা

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্পের শেয়ার করা একটি সম্পাদিত ছবি ঘিরে দুই নেতার চলমান কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জর্জিয়া মেলোনির সঙ্গে একটি সম্পাদিত ছবি পোস্ট করেন। ছবিতে মেলোনিকে ট্রাম্পের দিকে তাকিয়ে হাসতে দেখা যায়। ছবির ক্যাপশনে ট্রাম্প লেখেন, ‘Restraining Order Needed’ (আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন)।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, সাম্প্রতিক জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন। তবে ইতালির প্রধানমন্ত্রী সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেন।

এদিকে ট্রাম্পের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি পূর্বনির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেন বলে জানা গেছে।

ইতালির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিয়া মেলোনি বলেন, ‘‘ইতালি এবং আমি কখনোই কারও কাছে ভিক্ষা বা অনুনয় করি না।’’ তিনি আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রবিরোধী নন, তবে পারস্পরিক সম্পর্ক সবসময় মর্যাদা ও স্পষ্টভাষিতার ভিত্তিতে গড়ে উঠতে হবে।

তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও মেলোনির মুখোমুখি হওয়ার কথা রয়েছে। সম্মেলনের ঠিক আগে এই ঘটনা দুই মিত্র দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

উল্লেখ্য, একই সময়ে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়েও একটি ব্যঙ্গাত্মক সম্পাদিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায় আদালত অবমাননার পিটিশন

ইসরাইলপন্থি প্রার্থীকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আয়েশা ওয়াহাব

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি­ অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখলে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা

যুদ্ধের মধ্যেও তেল বিক্রিতে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।