সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

oplus_0

oplus_0

সাতক্ষীরার তালা প্রেসক্লাবে শনিবার দুপুরে আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামের বাসিন্দা সাজ্জাত আলী শেখের স্ত্রী লিলিমা বেগম।

তিনি নিজেকে “পপুলার হেলথ এন্ড এডুকেশন সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি”-এর সদস্য পরিচয় দিয়ে অভিযোগ করেন, তালা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শাহিদা বেগম সংস্থাটির মাঠকর্মী হিসেবে সদস্য সংগ্রহ ও সঞ্চয় গ্রহণ করতেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সাল থেকে শাহিদা বেগমের আশ্বাসে ১০৮ জন সদস্য সমিতিতে সঞ্চয় ও বীমার টাকা জমা দেন। ২০২৩ সালে সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে সদস্যরা তাদের জমাকৃত অর্থ ফেরত চাইলে বিভিন্ন সময়ে আশ্বাস দিলেও কোনো টাকা ফেরত দেওয়া হয়নি। তাদের দাবি, সদস্যদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে এবং পরে বিভিন্ন অজুহাতে সদস্যদের পাসবইও নিয়ে নেওয়া হয়। তাদের অভিযোগ, ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিষয়টি নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে শাহিদা বেগম ১৭ এপ্রিল ২০২৫-এর মধ্যে ১২ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে প্রতিনিধি মো. আরিজুল ইসলাম মালীর নামে ১২ লাখ টাকার একটি ব্যাংক চেক এবং ৫০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সদস্যদের প্রতিনিধি আরিজুল ইসলাম মালী টাকা আদায়ের জন্য তাগিদ দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন ও হয়রানিমূলক মামলা করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত সদস্যরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সঠিক তদন্তের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে ক্ষতিগ্রস্ত সদস্যদের পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এছাড়া তাদের বিরুদ্ধে চালানো কথিত মিথ্যা প্রচারণারও তীব্র প্রতিবাদ জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।